Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাটোরে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের নলডাঙ্গা থেকে খোদেজা বেগম (৫০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঠাকুর লক্ষিকোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোদেজা একই এলাকার নুর আলমের স্ত্রী।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম নিশ্চিত করে জানান, ভোরে খোদেজা বেগমকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে মরদেহটি বাড়ি নিয়ে গেলে খোদেজার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে খোদেজা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।