Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নববর্ষ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের রঙিন পোশাক, আলপনা এবং বৈশাখী সাজে ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের শুরুতে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটিকার মাধ্যমে বাঙালির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। বৈশাখী গান ও লোকজ পরিবেশনায় দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুরসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই পহেলা বৈশাখ। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।