Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের লাখো চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিতে বড় পরিসরের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে শূন্য থাকা প্রায় ৫ লাখ পদে জনবল নিয়োগের একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই বিশাল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের তালিকা ও নিয়োগের পূর্ণাঙ্গ রূপরেখা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশন প্রস্তুত রয়েছে।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে কঠোর নিরপেক্ষতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।

সবচেয়ে বড় নিয়োগ আসছে স্বাস্থ্য খাতে। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সরকার আর্থিক সংস্থানও নিশ্চিত করেছে। মোট ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। এর সিংহভাগ অর্থ চলতি অর্থবছরের শেষ চার মাসে ব্যয় করা হবে এবং বাকি অর্থ আগামী অর্থবছরের শুরুতেই ছাড় দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারের এই মেগা নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের শিক্ষিত বেকারদের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।