বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।
র্যালি শেষে উপজেলা মিলোনিয়াম হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।
প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ এবং উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী, বিএনপি নেতা শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম, যুবদল নেতা হাজী হান্নান, কৃষকদল নেতা এমদাদুল হক বাদশা এবং ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান চাঁদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ অফিসার মোছাঃ রোকসানা ডিউজি। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সোনাতলাবাসী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
