Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাইয়ের বাস্তবায়নে সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া বড় পাড়ায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।
এতে ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক এবং ২৫ জন সাধারণ কৃষক সহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ নেন। এসময় পার্টনার কর্তৃক প্রদত্ত অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং প্রযুক্তির সুবিধা বিষয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আহসান হাবীব।

এসময় তিনি কৃষকদের উদ্যোশে বলেন, এই প্রযুক্তিতে ধান রোপণের ১৫ দিন পরে প্রতি বিঘাতে একটি করে এ ডব্লিউ ডি পাইপ স্থাপন করে পানি সাশ্রয় সম্ভব হবে। এসময় কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: মাসুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা থোয়াই নু চিং মারমা, সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।