শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা


সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আধুনগর বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।

অভিযানে লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধুনগরের ওই কারখানায় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে এসব আইসক্রিম উপজেলার বিভিন্ন দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ ও বিক্রি করা হতো। জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো. আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে তৈরি আইসক্রিম ধ্বংস করা হয়।

ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});