রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অপশক্তির কাছে গণমাধ্যম পরাজিত হলে ক্ষতি রাষ্ট্রের’: গাজীপুরে জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

অপশক্তির কাছে গণমাধ্যম পরাজিত হলে ক্ষতি রাষ্ট্রের’: গাজীপুরে জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

অপশক্তির কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ ও নীতিবান সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা। 

তাঁরা বলেছেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই শিশু অধিকার রক্ষা ও সামাজিক অসংগতি দূরীকরণে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে।

​রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল কনভেনশন হলে আয়োজিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন প্রতিনিধি অংশ নেন।

​জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পরিচালনায় কর্মশালায় মূল প্রশিক্ষক ও অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।

​প্রশিক্ষণ পর্বে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য যাচাই, ভুক্তভোগীর মর্যাদা সুরক্ষা এবং সংবেদনশীল সংবাদ পরিবেশনের প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন আলোচকেরা।

​কর্মশালার শুরুতে এক বিশেষ সম্মাননা পর্বে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ।

​স্বীকৃতিতে আবেগাপ্লুত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “এই বিরল সম্মাননা আমাকে জনস্বার্থে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পথ দেখাবে।” অনুষ্ঠানে জেলা প্রশাসনের ‘ভালো কাজের ভালো মানুষ’ কর্মসূচির আওতায় তিনটি মানবিক কর্মকাণ্ডের ওপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

​সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকেরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});