শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আখাউড়ায় গাঁ*জাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


অক্টোবর ১০, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনি এলাকার রেনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম রফিক এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পট্টি বান্দাইল এলাকার ইউসুফ মিয়ার ছেলে অনিক খান সুজন। তিনি বর্তমানে ঢাকার সাভারের উলাইল এলাকার রাজিয়া ভিলা, ময়লার মোড়ে বসবাস করেন।

শনিবার দুপুরে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});