শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগামী দিনে চাঁদাবাজ দখলারদের ভোট দিবেন না: সার্জিস আলম

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আগামী দিনে চাঁদাবাজ দখলারদের ভোট দিবেন না: সার্জিস আলম

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ০)

জাতীয় নাগরিক পাটির পদযাত্রা

X

জাতীয় নাগরিক পাটির পদযাত্রা

জাতীয় নাগরিক পাটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে। 

তিনি বলেন, এক পক্ষ দেশে নতুন করে চাঁদাবাজী ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চাঁদাবাজী ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নির্বাচনে ভোট দেয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। চাঁদাবাজ দখলদারদের ভোট দিবেন না।  তিনি বলেন, বাবা-দাদা কোন দল বা পত্রিকে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে এমন কোন কথা নেই।

 আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকবো, জুলুম অত্যাচারের বিপক্ষে থাকবো। আমরা ভুল করলে আপনারা চোখে আগুল দিয়ে দেখিয়ে দিবেন আমরা মাথা পেতে নিবো। আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সাথে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে তাই কাউকে ছোট ভাবার কোন কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামী। সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পাটি এনসিপির প্রার্থী দলের নাটোর জেলা আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট ও সহযোগীতা দিয়ে বিজয়ী করার আহবান জানান।

 এসময় তিনি দেশের সকল মানুষকে দলমতের উর্দ্ধে উঠে চট্রগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।  শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পাটি এনসিপির জুলাই পথযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে এনসিপির জেলা আহবায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার প্রমুখ। 

সমাবেশে বিশেষ অতিথি ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনকারী পাবনার সাথিয়া-বেড়া আসনের সাবেক এমপি অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টানার জন্য পাবনা সদরের বিএনপির বর্তমান এমপি শিমুল বিশ্বাসের কঠোর সমালোচনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});