শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

মেক্সিকো সিটি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডার টরন্টোতে, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

ফিফার অফিসিয়াল ঘোষণায় জানা গেছে, টরন্টো স্টেডিয়ামে সঞ্জয় একই মঞ্চে পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অন্যান্য বিশ্বখ্যাত তারকার সঙ্গে।

মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর, আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডা বসনিয়ার সঙ্গে ম্যাচে মাঠে নামবে। তবে এর আগে রাত ১১:৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে।

সঞ্জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে উপস্থাপন করছি, ভালো লাগছে।”

দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা ও এলিয়ানা-ও পারফর্ম করবেন।

এরপর শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি ৯০ মিনিটের এই আয়োজন দেশীয় সংস্কৃতি এবং বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে ফুটবল ও সংগীতের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমা দূর করে মানুষকে একত্রিত করার বার্তা তুলে ধরছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।