মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব


সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Ñএই প্রতিপাদ্য নিয়ে শ্যামনগরে আদিবাসী মু-াদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দাতিনাখালী মুড়াপাড়ায় পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সুন্দরবন আদিবাসী মু-া সংস্থার (সামস) সভাপতি গোপাল চন্দ্র মু-ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। সামসের পরিচালক কৃষ্ণপদ মু-ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফাদার লুইজি পাদজি, গবেষক আরিফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির ও আয়োজক প্রতিনিধি আনন্দিনী মু-া। অনুষ্ঠানের শুরুতে প্রথাগত নিয়ম অনুযায়ী শুভাশুভ নির্ধারণে মুরগির খাদ্য গ্রহণের আচার পালন করা হয়। পরবর্তীতে ঐতিহ্যবাহী কারাম ডাল পূজা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, ঘূর্ণিঝড় আইলার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর ঐতিহ্যবাহী এই উৎসব পুনরায় আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। প্রায় আড়াই শ বছর আগে রাঁচি থেকে এই অঞ্চলে আসা মু-া সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণে সরকারি সহায়তা কামনা করেন তাঁরা।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});