মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের দাবি, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিলেন। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});