বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আনসারের অভিযানে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রসহ চোরচক্রের ৩ সদস্য আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আনসার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরির চেষ্টা করে।

এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল চোরদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর একই চক্রের সদস্যরা পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পে অবস্থানরত অন্যান্য আনসার সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। 

আটকরা হলো মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)। তবে চক্রের অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি চাপাতি জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});