শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সংবর্ধনা উপলক্ষে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ আনোয়ারা জোনের উদ্যোগে শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ আনোয়ারা জোনের পরিচালক অধ্যাপক আরিফ উদ্দিন এর সভাপতিত্বে ও সচিব মহিউদ্দিন বিন তাহের সঞ্চলনা অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সচিব মাওলানা ওয়াহেদ মুরাদ। 

উদ্বোধক ছিলেন মাওলানা ইদ্রিস আল কাদেরি।

 

প্রধান বক্তা ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপ-পরিচালক শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি  ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, সাংবাদিক আনোয়ারুল হক, মাসরুর রহমান, সাইফুল হক, সিরাজুম মনির, মনজুর মোর্শেদ, সোলাইমান, ইমরান হোসেন মুনিরী, এইচ. এম. করিম, হাসান ইমাম, মহররম আলী, নেছার উদ্দিন, কাজী তাহসিন, শরিফুল ইসলাম, কাজী ইমন ও আব্দুল কাইয়ুম।অনুষ্ঠান শেষে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধাব বিকাশে ও উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা  এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});