শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে কোডিং করে গবেষণা প্রবন্ধ লেখার উপর হাতে-কলমে কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

হাবিপ্রবিতে কোডিং করে গবেষণা প্রবন্ধ লেখার উপর হাতে-কলমে কর্মশালা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী “Hands-on Workshop on Research Paper Writing with LaTeX” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করেছে আইইইই কম্পিউটার সোসাইটি, হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার।  

কর্মশালার প্রথম দিন বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের ৫ম তলার ৬২৪ নং কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনীতে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন ফ্যাকাল্টির প্রায় ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশীষ কুমার মন্ডল। কর্মশালায় সভাপতিত্ব করেন আই ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, রংপুর বিভাগের কো-অর্ডিনেটর ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তানজিনা সুলতানা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিআইওটি ল্যাবের অ্যাসোসিয়েট তানবিন ইয়াসমিন তন্বি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, রাজধানী থেকে দূরে উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মতো রিসোর্স সুযোগ সুবিধা পাচ্ছো না এতে হতাশ হওয়ার কিছু নাই। তোমরা পড়ালেখার পাশাপাশি গবেষণা আর এক্সট্রাকারিকুলার একটিভিটিজে পারদর্শী হবে। বিভিন্ন স্কিলস আয়ত্ত করবে দেখবে তোমরাও পারবে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নামকেও সারা দেশ ও বিশ্বের কাছে পরিচিত করবে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণা প্রবন্ধের ফরম্যাটিং, রেফারেন্সিং এবং কনফারেন্স ও জার্নাল প্রকাশনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মশালায় শিক্ষার্থীরা LaTeX কোড ব্যবহারের মাধ্যমে গবেষণা প্রবন্ধ লেখার আধুনিক কৌশল শিখে ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশে আরও দক্ষ হয়ে উঠবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});