আনোয়ারা সাংবাদিক সমিতির নব কমিটির সুমন সভাপতি ফরহাদ সম্পাদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠ-এর প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ্ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম।
শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে চতুর্থবারের মতো পরিবর্তন হয়েছে।
কমিটির অন্যান্য হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন-এর প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়-এর প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশ-এর প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম-এর প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি নুরুল কবির।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ২১ এর প্রতিনিধি রূপন দত্ত, দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং দৈনিক দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চ-এর প্রতিনিধি জাহেদুল হক।
সাধারণ সদস্য দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি রতন কান্তি দাশ এবং দৈনিক আমার বার্তা-এর প্রতিনিধি সাইদুর রহমান রনি মনোনীত হয়েছেন।