সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদের কারণে তেলের দামে এই পতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমে আসে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে দাঁড়িয়েছে।

শনিবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

হুতিদের হামলা মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করলেও, সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা তেলের বাজারে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমিয়েছে। সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});