আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (০৬আগস্ট) সন্ধ্যা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। 

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান, অভিনেতা ও পরিচালক শামীম জামান। 

দেশ ও দেশের বাহির থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে  (দ্য পেনান্স) । উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড)। সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ)। সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য পেনান্স)। সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)। 

অনুষ্ঠান শেষে সকলের সম্মিলিত আলাপচালিতায় মুখরিত হয়ে উঠে পুরো হলরুম জুড়ে। এসময় নিজেদের ব্যক্তিগত আলাপের পাশাপাশি চলচ্চিত্র উন্নয়নের জন্য কী কী করণীয় সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।