বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২৩ এএম   (ভিজিট : ০)

প্রধানমন্ত্রী তারেক রহমান, শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

X

প্রধানমন্ত্রী তারেক রহমান, শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে।’ মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে! আজ হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। পাথর ছুড়ে মানুষ হত্যা, অভ্যন্তরীণ কোন্দলে তিন শতাধিক নিজ দলের কর্মী নিহত হওয়া এবং লাগামহীন চাঁদাবাজিতে জনজীবন বিষাক্ত হয়ে উঠেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন রাজনীতি আমরা চাই না।’

তিনি আরও বলেন,  ‘সরকার এসব ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীরও বিভিন্ন বিষয় চিন্তা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। অন্যথায় ক্ষমতার মসনদ বিষাদে পরিণত হতে পারে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});