শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমরা আওয়ামী লীগের টাকার কাছে কখনও বিক্রি হব না: পাটোয়ারী

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমরা আওয়ামী লীগের টাকার কাছে কখনও বিক্রি হব না: পাটোয়ারী

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ০)

নাসির উদ্দিন পাটোয়ারী

X

নাসির উদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সংস্কার, পরিবর্তন এবং বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারী।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা জনগণের কাছে যাব। আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে সমঝোতা করব না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, আলেম ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে চাই। পুলিশ, সামরিক বাহিনী ও অর্থনৈতিক খাতে সংস্কার করতে চাই। উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ একত্রিত হয়েছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছিলেন, দুই বছরের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের ঢাকা মোড় এলাকা থেকে এনসিপির একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট যমুনা সেতু-সংলগ্ন বটতলি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ স্থানীয় নেতারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});