নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। একটি সূত্রের দাবি, লকডাউন সফল করার লক্ষ্যে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির নেতাকর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, রেল লাইনে আগুনের কোন ঘটনা ঘটেছে এমন কোনো খবর পুলিশের কাছে নেই।
এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব। তবে বর্তমান পরিস্থিতি শান্ত আছে।
সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে





