আমাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়েছে ছাত্রদল: সারজিস আলম

আমাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়েছে ছাত্রদল: সারজিস আলম

আমাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়েছে ছাত্রদল: সারজিস আলম

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ০)

সারজিস আলম

X

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, হবিগঞ্জে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়েছে ছাত্রদল।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

অতীতে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা করেছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেন, এবার হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য গউস উদ্দিনের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছেন।

তিনি বলেছেন, সেই পুরনো অভ্যাস। নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! ‘বি এ লিটল ডিগনিফাইড, প্লিজ!’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।