শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের হামলা!

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জাদুকরী পারফরম্যান্সে ৩-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। তবে মাঠের সেই উত্তেজনা এবার রূপ নিয়েছে সাইবার যুদ্ধে। ম্যাচটিতে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল মিসরীয় দল। এই বিতর্কের রেশ ধরেই এবার খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা কাল্লে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরীয় একদল হ্যাকার এএফএ’র প্রাতিষ্ঠানিক ডাটাবেজ ও ইমেইল সিস্টেম হ্যাক করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ডাটাবেজ ভেঙে সাংবাদিকদের ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস হাতিয়ে নিয়েছে। এরপর তারা এএফএ-এর অফিশিয়াল ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অ্যাক্রেডিটেড সাংবাদিকদের কাছে গণ-ইমেইল পাঠায়।

সেই ইমেইলে দাবি করা হয়, ‘আর্জেন্টিনা এই ম্যাচটি জেতেনি, দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের মাধ্যমে মিসরের মুখ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’ একই সঙ্গে ইমেইলে মিসরীয় ফুটবলারদের প্রশংসা করার পাশাপাশি আর্জেন্টাইন সাংবাদিকদের হুমকি দিয়ে বলা হয়েছে- এই অন্যায়ের বিচার না হলে আরও বড় ধরনের ডিজিটাল হামলা চালানো হবে।

পরিস্থিতি বেগতিক দেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দ্রুত একটি জরুরি বিবৃতিতে জানায়, ‘আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ইমেইল পাঠানো হয়েছে, যেটা আমাদের টিম তৈরি বা অনুমোদন করেনি। তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে আমরা এটি খতিয়ে দেখছি। আমাদের অ্যাকাউন্টটি অননুমোদিত অ্যাক্সেসের শিকার হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো অস্বাভাবিক মেসেজ বা ইমেইল এড়িয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।’

মাঠের খেলায় ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল মিসর। কিন্তু শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে জিকোর একটি গোল ভিএআর রিভিউয়ের মাধ্যমে বাতিল করেন রেফারি। লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল করা এবং শেষ মুহূর্তে মোহামেদ সালাহকে পেনাল্টি না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে মিসর।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});