শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে জামায়াত আমির

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে শনিবার (১১ জুলাই) রংপুরে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, নীলফামারী জেলা আমীর এবিএম আব্দুস সাত্তার এমপি, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়েদুল্লাহ সালাফি এমপি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মোনতাকিম এমপি।

পরে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন।

সার্কিট হাউসে অবস্থানকালে তিনি কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ সিরাজুল হকের বড় মেয়ে ও নাতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং নাতিদের স্নেহ করেন।

এ ছাড়া সার্কিট হাউসে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});