বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান সংলাপ ও সমঝোতার পক্ষে অবস্থান বজায় রেখেছে এবং এ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি উল্লেখ করেন, তিনটি কারণে আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি—এসবই কার্যকর আলোচনার প্রধান অন্তরায়।”

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “বিশ্ব এখন তোমাদের অবিরাম কপট বক্তব্য এবং কথার সঙ্গে কাজের অসামঞ্জস্য স্পষ্টভাবে দেখতে পাচ্ছে।”

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, “নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা বন্ধ করতে হবে এবং জায়নবাদীদের (ইসরায়েল) সব ফ্রন্টে যুদ্ধংদেহী আচরণ বন্ধ না হলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে না।”

গালিবাফ আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এতে দেশজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন দফায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পালটা আঘাত হানে।

সূত্র: আলজাজিরা



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});