বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর স্মরণে দোয়া-মিলাদ ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর স্মরণে দোয়া-মিলাদ ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার রহমান টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাসেল গাজীর পরিবারের পক্ষ থেকে রহমান টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান তাঁর স্মৃতিচারণ করেন। তিনি শহীদ রাসেল গাজীর জীবন, কর্ম এবং বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব ও ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সী। সঞ্চালনা করেন ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ান।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাসেল গাজীর বর্ণাঢ্য জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, বিশেষ করে শহীদ রাসেল গাজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন, ধামসোনা ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্দুল লতিফ আকাশ, সাবেক ছাত্রদল নেতা ওসমান গণি, কৃষকদল নেতা নুরুল আমিন, কৃষকদল নেতা আনোয়ার হোসাইন, আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি রাশেদ ভূইয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক তানজীল মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});