কক্সবাজারের পেকুয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির দাদা মাহমুদ জানান, গত রোববার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় লায়েন। সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় সে। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় শিশুটি।
পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.