বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে পা রেখেছিল তারা। আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো প্রমাণ করল, কেন তাদের এখনো কেউ হারাতে পারেনি। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে শেষ ১৬ নিশ্চিত করল মেক্সিকানরা।

আজতেকা স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২ এর ম্যাচে মুখোমুখিহয়েছিল স্বাগতিক মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাত ও তীব্র বৃষ্টির কারণে শুরু অয় সকাল ৮টায়।

খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণে ইকুয়েডরকে বিপর্যস্ত করেছে মেক্সিকো। বেশ কিছু গোলের সুযোগ এলেও এখনো বল জালে জড়াতে পারেনি স্বাগতিকরা।

২২ মিনিটে ভাঙল ডেডলক। হুলিয়ান কুইনোনেসের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে বল পান কুইনোনেস। একাই বল নিয়ে চলে যান প্রতিপক্ষের ডি বক্সে। রকেট গতির ডান পায়ের শটে বল জালে জড়ান।

লিড নেওয়ার কয়েক মিনিট পর আবারও মেক্সিকোর গোল। ৩১ মিনিটে বল জালে জড়ালেন রাউল হিমেনেজ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ১৬তে চলে গেল মেক্সিকো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});