শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইনজুরিতে লামিন ইয়ামাল, ফাইনালে চরম বিপদে স্পেন!

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইনজুরিতে লামিন ইয়ামাল, ফাইনালে চরম বিপদে স্পেন!

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ০)

লামিন ইয়ামাল

X

লামিন ইয়ামাল

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে স্পেন। গতকাল বৃহস্পতিবার অনুশীলনে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরোকে ছাড়াই প্রস্তুতি শুরু করেছে দলটি। টানা ম্যাচ খেলার ধকল ও পেশিতে অতিরিক্ত চাপের (মাসল ওভারলোড) কারণে কোচিং স্টাফ তাদের এই সেশনে বিশ্রাম দিয়েছে।

বাকি সদস্যরা রন্ডো অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। বিশেষ করে তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে নিয়ে চিন্তার ভাঁজ কোচিং স্টাফের কপালে। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে, যা পুরনো চোটের পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে। 

মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলার সময় এই উরুর চোটেই ভুগেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাকে সাবধানে ব্যবহার করা হলেও নকআউট পর্বে টানা তিনটি ম্যাচ তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন।

অন্যদিকে, স্পেনের রক্ষণভাগের প্রধান অস্ত্র পেদ্রো পোরো বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়েরই ছিল অনবদ্য অবদান। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারজাবাল এবং পোরোর অসাধারণ এক দৌড় থেকে আসে দলের দ্বিতীয় গোলটি।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াই ঘিরে এখন ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। স্পেনের লক্ষ্য যেখানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা, সেখানে আর্জেন্টিনা মাঠে নামবে চতুর্থ শিরোপার লক্ষ্যে। 

এখন দেখার বিষয়, ফাইনালে ইয়ামাল ও পোরোকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যায় কি না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});