মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া


অক্টোবর ২০, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদ্‌যাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় মন্দির ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে রামগড়ে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। যাতে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে রাতে গুইমারা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});