বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ প্রথমবার ভারত যাচ্ছে


অক্টোবর ২১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্গাপূজা উপলক্ষে প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। তারা মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে আসামের উদ্দেশে রওনা দেবে ২১ অক্টোবর। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে প্রথম কনসার্টে অংশ নেবেন তারা। পরপর কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা। ধর্মীয় সংগীত, দেশজ সুর আর আধুনিক গানের মিশেলে টিম বৃষ্টির পারফরম্যান্স এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অনুষ্ঠানে টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গান পরিবেশনার পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পারফর্ম করবে, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা ব্যক্ত করলেন টিম বৃষ্টি ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। দর্শকদের ভালোবাসা পেলে আমাদের সে স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।’ টিম বৃষ্টির লাইনআপে রয়েছেন —বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি), তন্ময় দত্ত (বেজ গিটার)। টিম বৃষ্টির ভোকাল বৃষ্টি দে বলেন, ‘আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময়। তখন আমরা সবাই ঘরবন্দি। ঠিক সে সময়ই সমবয়সী ভাইদের নিয়ে আড্ডা জমে ওঠে। সে আড্ডার মূল বিষয়ই ছিল গান। গানের আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রাম করি। ব্যান্ডের নামটি আশপাশে ছড়িয়ে পড়ে তখন থেকেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, শুধু সামনের দিকে এগিয়ে চলা। গানকে বিস্তৃত করার জন্য সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুলও গড়ে তুলি। এভাবেই আমাদের চর্চা অব্যাহত রেখেছি আমরা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});