ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গু*লিবর্ষণ তদন্তে

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গু*লিবর্ষণ তদন্তে

মুম্বাইয়ে টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এ যাত্রায় মুম্বাই পুলিশের তদন্তে অভিনেতা ইমরান হাশমির নামও উঠে এসেছে। পুলিশের দাবি, টাইগারকে নিশানা করার আগে ইমরানের বাড়িও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের।

তবে স্থানীয় এলাকায় খোঁজখবর করেও তারা অভিনেতার বাড়ি খুঁজে পায়নি। এর আগে সালমান খান ও আমির খানের বাড়িতেও নজরদারি চালানোর তথ্য সামনে এসেছে।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ওই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়িতে রেকি করেছিল। পরে আমির খানের বাড়ির ঠিকানার সন্ধান করারও চেষ্টা চালায় তারা। কিন্তু আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে গেছেন, এই তথ্য তাদের জানা ছিল না। ফলে তার বাড়িও খুঁজে পেতে ব্যর্থ হয় অভিযুক্তরা।

এরপরই ইমরান হাশমির বাড়িতে রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ করেও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে পারেনি তারা।

অন্য অভিনেতাদের বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সমাজমাধ্যমে টাইগার শ্রফের রিল দেখেই তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। মুম্বাই পুলিশের বক্তব্য অনুযায়ী, টাইগার প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন। সমাজমাধ্যমে সেই তথ্য পাওয়ার পরই তার গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন