সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইয়ামালের চেয়ে ৩ বছরের বড় প্রেমিকা, কে এই গার্সিয়া?

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ইয়ামালের চেয়ে ৩ বছরের বড় প্রেমিকা, কে এই গার্সিয়া?

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ০)

লামিন ইয়ামাল ও ইনেস গার্সিয়া

X

লামিন ইয়ামাল ও ইনেস গার্সিয়া

একদিকে ২১ বছরের পরিণত ইনেস, অন্যদিকে সবে ১৯-এ পা দেয়া মাঠের উদীয়মান তারা লামিন ইয়ামাল। বয়সে ৩ বছরের বড় ইনেস গার্সিয়ার ভালোবাসার ডানা ভর করেই যেন মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের উৎসবে মাতলেন এই মুসলিম বংশোদ্ভূত ফরোয়ার্ড!

মরোক্কান মুসলিম বাবা মুনির নাসরাউই এবং ইকুয়েটোরিয়াল গিনির (নিরক্ষীয় গিনি) মা শীলা এবানার সন্তান ইয়ামাল। জন্ম ও বেড়ে ওঠা স্পেনের কাতালুনিয়ায় হলেও, মরোক্কান ঐতিহ্য ও মুসলিম সংস্কৃতি ধারণ করা এই তরুণ নিজের মেধা দিয়ে জয় করেছেন ফুটবল বিশ্ব। তবে মাঠের সেই অদম্য ইয়ামালকে গ্যালারি থেকে সবসময় আগলে রেখেছেন ৩ বছরের বড় বান্ধবী ইনেস।

বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে গ্যালারিতে ইয়ামালের নাম লেখা ১৯ নম্বর জার্সি গায়ে ইনেসের নিত্য উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। আর সেই উপস্থিতির পূর্ণতা পেল স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক রাতে।

ইনেস গার্সিয়া সান্তোস একজন স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার। স্পেনের সেভিল শহরের ২১ বছর বয়সী এই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। তিনি বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার লামিন ইয়ামালের বান্ধবী। স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে গ্যালারিতে উপস্থিত থেকে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন।

মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার পর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় বয়সে ছোট প্রেমিককে উজার করা অভিনন্দন জানান এই স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। ট্রফি হাতে ইয়ামালের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি এটা করে দেখালে। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’

বয়সে ছোট হলেও মাঠের পারফরম্যান্সে যেমন কোনো কমতি রাখেননি ইয়ামাল, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ‘৩ বছরের বড়’ ইনেসকে পাশে রেখে ভালোবাসার নিখুঁত রসায়ন দেখিয়ে দিলেন স্প্যানিশ এই তরুণ। গল্পটা তাই শুধু বিশ্বজয়ের নয়, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য প্রেমেরও!

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});