বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে একাধিক ওয়ারেনটভূক্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি শেখ জামাল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শেখ জামাল উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে।

জানা গেছে, গত রমজান মাসে ডিবি পুলিশ তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও তিনি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে সোহাগী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।