সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঈশ্বরদীতে বেপরোয়া বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বেপরোয়া বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ০)

ঘাতক বেপরোয়া বাস

X

ঘাতক বেপরোয়া বাস

পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া বাসে পিষ্ট হয়ে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায়  রাজশাহী-পাবনা মহাসড়কের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভটভটি চালক শাহীন হোসেন (২৪) নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাওতা এলাকার সুজন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজশাহী হতে পাবনা অভিমুখে বেপরোয়া গতিতে ছুটছিল উৎসব নামের বাসটি (১১০১২৫)। 

ঘটনাস্থলে পৌঁছালে বাসটি দ্রুত গতিতে ঐ ভুটভুটিকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা লাগে। এসময় বাসের ধাক্কায় ঐ ভুটভুটি চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। 

ঘাতক বাসটি পুলিশ হেফাজতে থাকলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});