বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন হোপস ডোর বাংলাদেশের সিইও শামীমুন নাহার

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন হোপস ডোর বাংলাদেশের সিইও শামীমুন নাহার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মজীবন, নেতৃত্ব এবং দেশীয় শিল্পোন্নয়নে অবদানের প্রশংসা করেন হোপস ডোর বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মানবাধিকার কর্মী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক শামীমুন নাহার।

এক শোকবার্তায় তিনি বলেন, সাঈদ হোসেন চৌধুরী ছিলেন দেশের শিল্পখাতের একজন দূরদর্শী উদ্যোক্তা ও পরিবর্তনের রূপকার। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে পরিচয় না থাকলেও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তাঁর প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও কর্মীদের আন্তরিকতা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, দোয়া মাহফিলে মরহুমের দুই ছেলে তাঁদের বাবার কর্মজীবন, আদর্শ ও নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। বিশেষ করে ‘পরিবর্তন’-এর দর্শনের কথা তাঁকে অনুপ্রাণিত করেছে। শামীমুন নাহারের ভাষায়, উন্নয়ন ও অগ্রগতির জন্য পরিবর্তন অপরিহার্য, আর সাঈদ হোসেন চৌধুরী তাঁর কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সেই পরিবর্তনের বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন।

তিনি বলেন, মরহুম শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেননি; তিনি একটি বৃহৎ কর্মপরিবার তৈরি করেছিলেন। দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করা কর্মীদের ভালোবাসা ও আনুগত্য তাঁর মানবিক নেতৃত্বেরই প্রতিফলন।

শোকবার্তায় শামীমুন নাহার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সাঈদ হোসেন চৌধুরীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং এইচআরসি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত দোয়া মাহফিলে গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাঁর কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং শিল্পোন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});