শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এখনো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় উয়েফা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ভুলের জন্য সদস্যদের কাছে ফিফা ক্ষমা চাইলেও উয়েফা তাদের অবস্থান থেকে সরে আসেনি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছে।

মরক্কোর রাবাতে বুধবার ফিফার শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থাটি স্বীকার করে নেয় যে, তুমুল আলোচিত ওই প্রস্তাব নিয়ে ‘ভুল হয়েছিল’, তবে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সংস্থাটির নেতৃত্ব।

এই প্রস্তাব উত্থাপন করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার শিকার হন ইনফান্তিনো। প্রস্তাবটি প্রকাশ্য হওয়ার পরপরই ফিফার সব টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল উয়েফা। বৃহস্পতিবার তারা জানিয়েছে, তাদের অবস্থানে অটল থাকবে।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফার প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ না করার শর্তগুলো সম্পর্কে উয়েফার অ্যাসোসিয়েশনগুলো খুব স্পষ্ট ছিল। প্রথমত, বড় প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবগুলো প্রত্যাহার করতে হতো এবং দ্বিতীয়ত, এই নিশ্চয়তা দিতে হতো যে, খেলাটিকে এভাবে বিকৃত করার প্রচেষ্টা আর কখনও করা হবে না।’

এই শর্তগুলো পূরণ করা হয়নি। এছাড়াও, উয়েফা শনিবারের বিবৃতিতে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। সেই অবস্থান অপরিবর্তিত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});