শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ০)

বিশ্বকাপ জয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং।

X

বিশ্বকাপ জয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং।

বিশ্বকাপ জয়ীদের সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, এবার পাবে বিশেষভাবে তৈরি ‘চ্যাম্পিয়নশিপ রিং’। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসর থেকেই চালু হচ্ছে এই নতুন ঐতিহ্য।

ফিফা জানিয়েছে, ‘এই টুর্নামেন্টের বিজয়ী দেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি একটি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ঐতিহ্যকে বৈশ্বিক ফুটবল অঙ্গনে নিয়ে আসবে। এমন একটি অর্জনের জন্য এই রিং হবে উপযুক্ত স্মারক, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া লিগ, যেমন- এনবিএ (বাস্কেটবল), এমএলবি (বেসবল) ও এনএফএল (আমেরিকান ফুটবল)-এ দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়ার প্রচলন রয়েছে। চলতি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে ফিফা এই উদ্যোগ নিয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, রিংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। অন্য পাশে খোদাই করা থাকবে চ্যাম্পিয়ন দেশের পরিচয় বহনকারী বিশেষ নকশা। এই বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। তার মধ্যে ৩০টি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

ফিফা জানিয়েছে, ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে একটি করে অস্থায়ী রিং দেওয়া হবে। এরপর খেলোয়াড় ও স্টাফদের হাতের মাপ অনুযায়ী আলাদাভাবে ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

তার পর বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের কাছে বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ের থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিত করার জন্য একটি প্রমাণপত্র।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});