বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য’

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

‘এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য’

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ তুলে তিনি বলেছেন, এমন আচরণের পরও স্থানীয় মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটিই তাদের সৌভাগ্য।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছেন, সেখানকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কোথাও কোথাও কর্মসূচিতে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে।

রাশেদ খাঁন আরও লেখেন, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তার ভাষায়, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করে পরে ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান জানানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গালিগালাজের পর মানুষের ক্ষোভ প্রশমিত করা সহজ নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে শব্দের রাজনীতি করার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করছে না, এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।

রাশেদ খানের এই মন্তব্য নিয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});