মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ০)

সাকিব আল হাসান (ফাইল ছবি)

X

সাকিব আল হাসান (ফাইল ছবি)

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে বল হাতে আলো ছড়ানোর মধ্যেই নতুন আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল পোখারা অ্যাভেঞ্জার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। সাকিবকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এখন পোখারা পরিবারের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাকিবের উপস্থিতি দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। 

খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি স্কোয়াড শক্তিশালী করতে কোচিং প্যানেলেও বড় পরিবর্তন এনেছে পোখারা অ্যাভেঞ্জার্স। নতুন মৌসুমের জন্য শ্রীলংকার সাবেক রহস্য স্পিনার আজন্তা মেন্ডিসকে দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর মাঠে গড়াবে, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সবকটি ম্যাচ কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলো হলো— বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});