মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবার বড় সুখবর!

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবার বড় সুখবর!

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ০)

মাদরাসা শিক্ষা অধিদফতর

X

মাদরাসা শিক্ষা অধিদফতর

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বড় সুখবর দিল সরকার। তাদের মে মাসের বেতন বকেয়া থাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। তাই এবার একসঙ্গে মে ও জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় দিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই বেতন তুলতে পারবেন শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে মাদরাসা শিক্ষা অধিদফতর জানায়, অধিদফতরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন আগামীকাল (৮ জুলাই) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে  করতে পারবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});