বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ০)

চেক প্রদান

X

চেক প্রদান

মানিকগঞ্জের সিংগাইরে সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

২০১৩ সালে ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে ইসলামী সমমনা দলের ডাকা হরতালে নিহত চার শহিদ পরিবারকে এই আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। 

বুধবার (৮ জুলাই) দুপুরে এসব পরিবার প্রধানের হাতে অনুদানের চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার পপি ও হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ।

অনুদানপ্রাপ্তরা হলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের শহিদ শাহাআলমের মা শহর বানু, শহিদ নাজিমুদ্দিনের পিতা মজনু মোল্লা, মাওলানা নাসির উদ্দিনের স্ত্রী রুমানা আকতার রুমি ও আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা আকতার। এদের মধ্যে তিন জনকে ১০ হাজার ও এক জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ বলেন, চার শহিদ পরিবারকে দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। এবার দলটির মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিল থেকে তাদের আর্থিক অনুদান দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হরতাল ডাকে ইসলামী ও সমমনা দলসমূহ। হরতাল চলাকালে সিংগাইর উপজেলার গোবিন্দল নতুন বাজার এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশের গুলিতে চারজন শহিদ হন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});