মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

এমবাপ্পের রেকর্ডের রাতে নকআউট পর্বে ফ্রান্স

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

১৪ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের খুব কাছে ছিলেন। যে রাতে লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে, সেই রাতেই এই জার্মান কিংবদন্তিতে ছুঁলেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে ফ্রান্স।

১৪ মিনিটে দারুণ গোলে ফ্রান্সকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেই লিড ধরে রেখে বিরতিতে গিয়েছিল শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। এরপর ঠিক ১৩০ মিনিটের অপেক্ষা। বৈরী আবহাওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু হতে দেরী হয়।

ফিরে এমবাপ্পে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন ২৭ বছরের রিয়াল মাদ্রিদ তারকা। এরপর ৬৬ মিনিটে উসমান দেম্বেলে করেন ফ্রান্সের তৃতীয় গোল। তাতেই নিশ্চিত হয় ফ্রান্সের পরের ধাপে যাওয়া।

দুই ম্যাচে চার গোল করে ফেলেছেন এমবাপ্পে। আরেকবার বুঝিয়েছেন দেশের জার্সিতে বিশ্বকাপেই নিজের সেরা রূপে আবির্ভুত হন তিনি।

অন্যদিকে দীর্ঘ চার দশক পর বিশ্বকাপে ফেরাটা রাঙাতে পারলো না ইরাক। টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে এশিয়ার দেশটির।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন