মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ শুরু করেছিলেন ১৩ গোল নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ছুঁয়েছিলেন মিরোস্লাভ ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে লিওনেল মেসি গড়লেন নতুন ইতিহাস। ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙ্গে গড়েছেন নতুন রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর এই মহাতারকা দারুন এক গোল করে নিজে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ১৬ গোল নিয়ে ছুঁয়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসকে। দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই বল যেন তার পায়েই ঘুরিছিল। প্রথম মিস করেন পেনাল্টি, এরপর একবার বক্সে ঢুকেও পারেননি বল জালে ঠেলতে। কিন্তু ৩৮ মিনিটে চমৎকার এক গোল করেন আর্জেন্টিনাকে এগিয়ে নেন, সুবাদে ১৭ গোল নিয়ে মহাতারকা পৌঁছে গেছেন শিখরে।

১৮ গোল নিয়ে এই তালিকায় সবার উপরে মেসি। নিজের শেষ বিশ্বকাপে কোথায় গিয়ে থামবেন এই কিংবদন্তি ফুটবলার?

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন