সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কয়রায় নাশকতার মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান


অক্টোবর ১২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি না পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ আহবান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ-আল বাকী।

নাশকতার মামলায় সাধারণ মানুষকে গ্রেপ্তার না করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাছান।

তিনি বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করেন। সাধারণ মানুষকে কেন নাশকতার মামলায় চালান দেওয়া হচ্ছে? এ পর্যন্ত নাশকতার মামলায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের অধিকাংশই চুনোপুঁটি। চুনোপুঁটিদের না ধরে রাঘববোয়ালদের ধরতে হবে।

মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির কমিটি না থাকার বিষয়টি উল্লেখ করে এম এ হাছান বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কে বা কারা থানায় নাশকতার মামলা করেছেন, তা যাচাই করা প্রয়োজন ছিল। বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি নেই বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি রেকর্ড করেছেন। তবে মামলা রেকর্ড করার আগে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি রয়েছে কি না, তা যাচাই করা উচিত ছিল।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন,আর কয়েকদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});