গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নানা প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নারী ও শিশুদের বিশেষ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে শামসুন নাহার শিলা বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.