রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

“কালিয়াকৈরে ৬০০ গাইড, প্রকৃতির মাঝে নেতৃত্বের পাঠ”


অক্টোবর ৪, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রকৃতির সান্নিধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মনির্ভরতার শিক্ষা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈরে জড়ো হয়েছেন প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে ক্যাম্প।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতির মাঝে অবস্থান এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আত্মনির্ভরতা বিকাশের সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি নিজেদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন গাইডরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গাইডদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইনের মাধ্যমে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন দেশের মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের নিয়মিত পাঠ্যক্রমের সম্পূরক হিসেবে গাইডিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});