বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি এমপি ফয়সলের

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি এমপি ফয়সলের

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য এস.এম. ফয়সল

X

সংসদ সদস্য এস.এম. ফয়সল

জাতীয় সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কার এবং কাষ্টি নদীর ওপর একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল।

বুধবার সন্ধ্যায় সংসদে জন গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত উত্থাপিত বক্তব্যে তিনি বলেন, মাধবপুর ও নাসিরনগরের মধ্যকার এই আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও চলাচল অনুপযোগী অবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এবং কাষ্টি নদীর ওপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে একটি বেইলি ব্রীজ নির্মিত হলেও আজ সময়ের প্রয়োজনে একটি সেতু নির্মাণ হলে মাধবপুর ও নাসিরনগরের মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সময় ও ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। 

একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু এবং কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আহ্বান জানান।

এদিকে, সংসদে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের পর মাধবপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});