শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করলেন এমপি আব্দুল মুনতাকিম

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ অনুষ্ঠানে খুদে বিজ্ঞানীরা তাঁদের আইডিয়া ও চর্চায় তৈরি প্রকল্পগুলো তুলে ধরেন।

কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা প্রায় ১৪টি প্রকল্প প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজাল রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।