শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে মে দিবস পালন হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক র‌্যালি করেছে।

শুক্রবার (১ মে) দুপুরে সংগঠনগুলো তাদের কার্যালয় হতে বাজনার তালে তালে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি, কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ, নীলফামারী জেলা ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন উৎসব আনন্দে বর্ণাঢ্য র‌্যালি করে। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে শ্রমিকরা দলবদ্ধভাবে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেয়।

পৃথক র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});